হোম > জাতীয়

রেল স্টাফদের দাবি আলোচনার মাধ্যমে সমাধান: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের দাবির অনেক অংশ ইতোমধ্যে পূরণ করা হয়েছে জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। আমরা চাই, এর সমাধান দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।

রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন চলাচল বন্ধের পর মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্টাফদের দাবি নিয়ে আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করবো এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি- দাওয়া নিয়ে আলোচনা করবো।

রেল কারও ব্যক্তিগত সম্পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে মন্তব্য করে তিনি বলেন, রেল বন্ধের ফলে সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে সাধারণ যাত্রীদের। যাত্রীদের জিম্মি করে রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক। এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে।

ফাওজুল কবির খান বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ইতোমধ্যে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে রেলের যে রুট গুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারে।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, কমলাপুর ও এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের জন্য দশটি করে মোট ২০টি গাড়ি প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে বাস আরও বাড়ানো হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রেলপথ সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ প্রমুখ।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা