হোম > জাতীয়

ওরা পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে: নোমান

চট্টগ্রাম ব্যুরো

স্বাধীনতা বিরোধীরা পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সোমবার নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় আবদুল্লাহ আল নোমান জানান যে, বিদেশযাত্রার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

এর আগে, রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আবদুল্লাহ আল নোমান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কী কথা হয়েছে? -এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশেষ কোনো কথা হয়নি। দলের অগ্রগতি, বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিরোধী দু’একটি দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশকে ধ্বংস করতে চাচ্ছে।’

দলীয় নেতাকর্মীদের প্রতি নোমান বলেন, ‘দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি এবং দলের ভেতরে এবং বাইরে ঘাপটি মেরে কিছু লোক রয়ে গেছে। তাদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বের করতে হবে।’

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।

এমএস

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ