হোম > জাতীয়

পদত্যাগের একদিনের মাথায় স্বপদে ফেরা, যে কারণ জানালেন ডা. সায়েদুর

স্টাফ রিপোর্টার

আজ বৃহস্পতিবার অধ্যাপক মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) তাকে ফের নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে গত ৩০ ডিসেম্বর তা গৃহীত হয়। পদত্যাগের পর আবার কেন একই পদে নিয়োগ দেওয়া হলো বা তিনি কেন ফিরলেন এমন প্রশ্ন উঠেছে।

তবে বিষয়টি স্পষ্ট করেছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদত্যাগ করেছিলেন।

সায়েদুর রহমান বলেন, ‘রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে। আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করবো। সবার দোয়া এবং সহযোগিতা চাই।’

বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকরিজীবনের শেষ দিন।

অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারী স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ জন্য তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী।

গত ২৪ ডিসেম্বর তিনি পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগেই পদত্যাগ করেন।

আর স্বাস্থ্যের দায়িত্ব পাওয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে গত ৩০ ডিসেম্বর তা গৃহীত হয়।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে