হোম > জাতীয়

সাবেক কাউন্সিলর আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ও তার স্ত্রী শামীমা আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানে সংগ্রহ করা নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে ফেলেছেন। এ ছাড়া অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তির বাসাটিও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী