হোম > জাতীয়

নির্বাচন কমিশনে দুপুর পর্যন্ত ১২ আপিল নিষ্পত্তি, বাতিল ৫

স্টাফ রিপোর্টার

আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে।

শুনানির শুরুতে দুপুর পর্যন্ত ১২টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি আপিল মঞ্জুর হয়েছে। পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

আপিল শুনানিতে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মণ্ডলের দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের ১ শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া ১ শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা বেগমের জমা দেওয়া ১ শতাংশ ভোটার তালিকায় কোনো স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনো পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।

গত তিন দিনের আপিলে ১৫০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট একত্রে অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ