হোম > জাতীয়

ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আতিকুর রহমান নগরী

ওবায়দুল কাদেরের সঙ্গে তার পালক পুত্র আসাদুজ্জামান হিরু

চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি ও অন্যান্য মাধ্যমে অবৈধ সম্পদ সঞ্চয় করেছেন। অভিযোগ রয়েছে, হিরু তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুদক দুই সদস্যের একটি দল গঠন করেছে। দলে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, এবং সদস্য হিসেবে রয়েছেন উপসহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আসাদুজ্জামান হিরু ও তার স্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত ১৫ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

এসআর

মৌচাকে বিএনপি নেতা খুন, মূলহোতা সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন