হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকার বাধার সম্মুখীন হচ্ছে: রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা বলেন, ‘আমাদের তিনটা দায়িত্ব; সংস্কার, বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি।’

‘তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে যার যতো রকম দাবি আছে সব দাবি নিয়ে রাস্তায় বসে রাস্তা আটকে দিচ্ছে, শহর অচল করে ফেলছে’ বলে তিনি হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্ব পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সবার সহযোগিতা পাবো। আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক।’

অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। এর বাইরে এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই।’

সূত্র: বিবিসি বাংলা

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ