হোম > জাতীয়

নতুন প্রকল্প নেওয়া হলে হানজালার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নুর

আমার দেশ অনলাইন

মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের যুবকদের অবৈধ পথে ইউরোপ যাওয়ার প্রবণতা রোধে নিজ এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার এক দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বিষয়ে আলোচনা হয়। এর আগে বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে নিজ এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি সংসদে উল্লেখ করেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী হলেও প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাবে তারা বিদেশে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন এবং কম মজুরিতে কাজ করতে বাধ্য হন।

এমপি হানজালার বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চল থেকে অনেক মানুষ অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন, যা প্রায়শই নানা মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দেয়। তাই অবৈধ পথে বিদেশ গমন রোধে এবং বৈধ উপায়ে বিদেশে যাওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এমপি হানজালাকে নিজ এলাকায় নিজে উদ্যোগী হয়ে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে বর্তমানে ৫০টি প্রকল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারিত রয়েছে। পরবর্তীতে যখন নতুন করে এ ধরনের প্রকল্প নেওয়া হবে, তখন মাদারীপুর-১ আসনের এই দাবিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

২ হাজার ৩৮ নিখোঁজ শিশু এখনো উদ্ধার হয়নি

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী

দশম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ: হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্পিকারের মানবিক আচরণের প্রশংসা করলেন মির্জা আব্বাস

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-চীন

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী