হোম > জাতীয়

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

প্লট দুর্নীতি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অংশ নেন।

সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন—এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং বর্তমান সরকারের মতো বেইমানি করবেন না।’

শহীদ জাহিদের মা ফাতেমাতুজ জোহারা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু মা’ বলে ডাকত। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সে বলেছিল—জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আজ সে-ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কী নিয়ে বাঁচব?’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে বিএনপির পরিবার যদি আমার পাশে না দাঁড়াত, তাহলে কোনোভাবেই আমার ছেলের চিকিৎসা করানো সম্ভব হতো না। অনেকেই পাশে দাঁড়ায়নি, কিন্তু বিএনপি আমাদের পাশে ছিল। আমি বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় এলে আমাদের সন্তানদের হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতেই করবে।’

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাই। তার পরিবার ও তার মায়ের জন্য দোয়া করি। ইনশাল্লাহ তিনি আমাদের পাশে থাকবেন—এই বিশ্বাস আমার আছে।’

প্রগতির নামে দিল্লি-তোষণ, ভাঙছে উদীচী শিল্পীগোষ্ঠী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন তারেক রহমান

জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, সন্ধ্যায় থমকে যাচ্ছে নগরজীবন

দেশের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে

বাহরাইনে নিহত তারেকের পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে