হোম > জাতীয়

বিজয়ী সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। এবারের নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন পুতুল।

গতকাল বৃহস্পতিবার রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না।

বাবার মৃত্যুর পর হারানো আসনটি পুনরুদ্ধার করায় বিজয়ী পুতুল বলেন, “মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের।” তিনি নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতা-কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

বিজয়ীদের গেজেটে স্বাক্ষর করলো ইসি

জানা গেল কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

মন্ত্রিসভার বিষয়ে যা জানালেন সালাহউদ্দিন

তারেক রহমানকে চীনের অভিনন্দন

বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন নেপালের প্রধানমন্ত্রী

যে ৪২ দলের নির্বাচিত হয়নি কেউই

গেজেট প্রকাশের বিষয়ে যা জানালেন ইসি সচিব

নির্বাচনে জিতলেন ভিন্ন ধর্মের যে ৪ প্রার্থী

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী: কী কী সংস্কার হবে?