হোম > জাতীয়

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

আমার দেশ অনলাইন

মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর তথ্য জানিয়েছে কাতার।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণের পথে থাকা সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

জানা যায়, ভিসার এই মেয়াদ বৃদ্ধি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দেওয়া লাগবে না বলেও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ভিসাধারীদের সংশ্লিষ্ট দপ্তরে যেতে বা অতিরিক্ত আবেদন জমা দিতে হবে না বলেও জানানো হয়েছে।

যেসব ভিসাধারীর ২৮ ফেব্রুয়ারির আগে কোনো ধরনের লঙ্ঘন রয়েছে, তাদের আগে সেই লঙ্ঘনকালীন উপযুক্ত নিষ্পত্তির অর্থ পরিশোধ করতে হবে। নিষ্পত্তি সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফ কার্যকর হবে।

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম