হোম > জাতীয়

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

আমার দেশ অনলাইন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নজরুল ইসলাম ছোটন নামে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা।

একইসঙ্গে, নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব পালন করছেন বিষয়টি সেই বেঞ্চের নজরেও এনেছেন। তবে আদালত এই বিষয়ে কোনো আদেশ দেয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

ফেসবুকে ছোটন লিখেছেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুত ভুলে গেলেন।’

লিখিত অভিযোগটির বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এই বিষয়ে ছোটনের বক্তব্য তিনি শুনেছেন।

‘তিনি রুমিন ফারহানার বর্তমান সময়কার বক্তব্য থেকে পূর্ববর্তী বক্তব্যের পার্থক্য বিবেচনা করে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, লেডি মীরজাফর রুমিন ফারহানা এতো তাড়াতাড়ি ভুলে গেলেন। অর্থাৎ বিগত ফ্যাসিবাদ আমলে তার উপরে পরিচালিত নির্যাতন সেটাকেই আসলে প্রকৃতপক্ষে তাকে মনে করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছেন যে, আপনি বর্তমানে বিএনপি এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ধরনের অবস্থান গ্রহণ করেছেন আপনার তো অতীতটা মনে রাখা উচিত’ বলেন কাজল।

অ্যাটর্নি জেনারেল মনে করছেন, ‘জনাব ছোটন সাহেবের এই বক্তব্যের পর আমার কাছে মনে হয়েছে তিনি ওনার স্বাধীন মতামত প্রকাশের যে অধিকার রাখেন তিনি সেই অধিকারটা এক্সারসাইজ করেছেন।’

ছোটনের এই বক্তব্যে অ্যাটর্নি জেনারেল সন্তুষ্ট হয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমার প্রাথমিকভাবে যেটা বক্তব্য তার এই ভিডিও রুমিন ফারহানার পুরোনো ভিডিও শেয়ার করে একটা স্ট্যাটাস দেয়া কোনভাবেই তার পেশাগত কিংবা এই অফিসের প্রশাসনিক সিদ্ধান্তের আওতায় পড়ে না।’

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন