হোম > জাতীয়

পররাষ্ট্র সচিব হলেন আসাদ আলম সিয়াম

কূটনৈতিক রিপোর্টার

আসাদ আলম সিয়াম

দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম। শুক্রবার ঢাকায় ফিরেই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে গত বুধবার সচিব হিসেবে তার পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, আসাদ আলম সিয়াম শুক্রবার ঢাকায় ফেরত আসবেন এবং এর পরপরই দায়িত্ব গ্রহণ করবেন।

দায়িত্ব দেয়ার ৮ মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালের নভেম্বরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

শাহজালালে ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫

শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

সতর্ক করার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর