হোম > জাতীয়

নুরকে দেখতে গিয়ে তোপের মুখে আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার

গুরুতর আহত নুরুল হক নুরের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি ঢামেকে উপস্থিত হলে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তিনি ঢামেকের জরুরি বিভাগে গেলে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সেখানেই আটকা পড়েন।

জানা গেছে, আইন উপদেষ্টার ঢামেকে আসার খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা ভুয়া-ভুয়া স্লোপান দিতে থাকেন। একপর্যায়ে তারা ঢামেকের জরুরি বিভাগের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ও অন্য নেতাদের অনুরোধে তারা হাসপাতালের ভেতর থেকে বের হয়ে জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আইন উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করে চলে যান।

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা