হোম > জাতীয়

জুলাইয়ের প্রথম সপ্তাহে মিলছে টানা তিন দিন ছুটি

আতিকুর রহমান নগরী

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীরা সুখবর পেলেন। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুই দিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন তারা।

আগামী ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে।

এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালন করা হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্য

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে রোগীদের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

ঢাকা-নারিতা ফ্লাইট শুরু ২৭ জুলাই

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ