হোম > জাতীয়

ভোটের মাঝেও নারী ও শিশু সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইসির

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সরকারি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও নারী ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের মধ্যেও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) জেলা প্রশাসনের মাধ্যমে অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

মঙ্গলবার পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে চলমান রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

কমিশনের সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত প্রকল্প দুটি জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালনা করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা