হোম > জাতীয়

জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর বাজার এলাকা থেকে বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় এজাহারনামীয় আসামী মো. সুমন (৩৭), সহ-সভাপতি, পল্টন ১৩ নং ওয়ার্ড যুবলীগ-কে গ্রেপ্তার করেছে সিআইডি’র ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি টিম । সুমনের স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রাম। বর্তমানে সে রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকত।

তদন্তে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।

এসময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়। উক্ত হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৪ তারিখে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রমনা মডেল (ডিএমপি) থানায় মামলা নং-০১, তারিখ- ০৫/০৯/২০২৪ খ্রি., ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর ধারা- ৩/৪/৬, রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছে যে, তিনি উক্ত হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামী ও পরিকল্পনাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য সিআইডি আদালতের নিকট আসামীর রিমান্ড আবেদন করেছে।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু