হোম > জাতীয়

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

সংসদ রিপোর্টার

মন্ত্রিপরিষদে অনুমোদনের পরেও আইনসভায় বিল আসতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, মন্ত্রীপরিষদে অনুমোদনের পরে যতদ্রুত আইনসভায় পাঠানো উচিত। যাতে, সব সদস্য আইনটা দেখে আসতে পারেন। এক্ষেত্রে আমরা কিছুটা ব্যত্যয় দেখছি। আমরা খুবই মর্মাহত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিল উত্থাপনের পরে আলোচনার এক পর্যায়ে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

আর্মড পুলিশ ব্যাটালিয়ল বিল উত্থাপনের পরে দুই কার্যদিবসের মধ্যে পরীক্ষাপূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি পাঠানোর প্রস্তাব করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তা নিয়ে কথা বলেন জামায়াতের নাজিবুর রহমান।

তিনি বলেন, আমরা কিছুদিন ধরে দেখছি সময় বেঁধে (সংসদীয় কমিটি) দেওয়া হচ্ছে। জটিল জাতীয় মানবাধিকার আইনের প্রতিবেদন দেওয়ার জন্যও দুই কর্য দিবস সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে কমিটিগুলোর অধিকার, প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কিংবা প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলার এখতিয়ার কমিটির রয়েছে। তা থেকে বঞ্চিত করা হচ্ছে সংসদীয় কমিটিকে, হাত-পা বেঁধে দেওয়া হচ্ছে। এগুলো যেহেতু টাইম পেসিং না, ৩০ কর্যদিবস গেলে এগুলো ল্যাপস হবে, এমন না। তিনি সংসদীয় কমিটিকে সময় বেঁধে দেওয়া সঠিক নয় বলেও মন্তব্য করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্তর দেন। তিনি বলেন, ৮-৯ (সেপ্টেম্বর) তারিখের মধ্যে আইনগুলো পাশ করতে হবে। কর্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করা হলে অন্য কথা। মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিলটি সব সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, বিষয়টি আমাদের নজরে এনেছেন অনেকেই, এটা আইনসভা কিন্তু আমরা আমাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করতে হচ্ছে বারবার, ৭৭ বিধি ব্যবহার করতে হচ্ছে। আপনি বলেছেন, সব সদস্যদের কাছে পাঠানো হয়েছে, কিন্তু সবাই পায়নি।

তিনি বলেন, ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল গত ১০ আগস্ট মন্ত্রীসভায় অনুমোদন হয়েছিল। এ বিলটা অনেক আগেই সংসদে আসতে পারত, মাননীয় সংসদ সদস্যরা দেখতে পারতেন, সেটাও আসেনি। এই যে গ্যাপটা হচ্ছে, মন্ত্রীপরিষদে অনুমোদনের পরে যতদ্রুত আইনসভায় পাঠানো উচিত। যেন, সব সদস্য আইনটা দেখে আসতে পারেন। এক্ষেত্রে আমরা কিছুটা ব্যত্যয় দেখছি। আমরা খুবই মর্মাহত। পরবর্তীতে আপনারা নির্বাহী বিভাগ সতর্ক থাকবেন। যেন, যথাসময়ে আইনটা সংসদে আসে, ৩৪৯ জন মাননীয় সংসদ সদস্যদের হাতে পৌঁছে।

তিনি বলেন, সংসদীয় কমিটিতে পরীক্ষার জন্য পাঠান। তখন আপনারা বলেন এটাতো সংসদীয় কমিটিতে পরীক্ষার জন্য যাচ্ছে। কিন্তু পরীক্ষার জন্যতো ৩৪৯ জনের কাছে যাচ্ছে না, ১০ জন বা ১৫ জন পাচ্ছেন। আমি অনুরোধ করব, বিলগুলো যাতে যথাসময়ে আইনসভায় আসে, কারণ এটা আইনসভা।

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি