হোম > জাতীয়

হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

স্টাফ রিপোর্টার

প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রফিকুল আলম বলেন, কূটনৈতিক পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি। তাদের থেকে উত্তরের আশা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিষয়ে তিনি বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার নেই ৫ মাস, নতুন হাইকমিশনার নিয়োগের জন‍্য আবেদন করেছি। তবে এখনো জবাব পাওয়া যায়নি। তবে ৩-৪ মাসের বেশি সময় স্বাভাবিক সময়।’

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি