হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধীদের দলকে কোনো দেশই কর্মকাণ্ড চালাতে দেয় না: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন তো দূরের কথা, মানবতাবিরোধী অপরাধীর নেতৃত্বাধীন কোনো সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না।

সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, দলটির প্রধান মানবতাবিরোধী অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত ও আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন। এ ধরনের ভয়ংকর অপরাধী ব্যক্তির নেতৃত্বাধীন কোনো সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না—নির্বাচন তো দূরের কথা।

এসআর

বাংলাদেশের চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি খাত হবে

সরকার ভবিষ্যতেও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করবে

শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

কৃষিতে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম