হোম > জাতীয়

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঈদযাত্রা নিয়ে কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ঈদযাত্রায় প্রাণহানি ও জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, কর্ম ও জীবনের তাকিদে মানুষ ঢাকায় দুর্বিষহ জীবন কাটায়। ফলে দুই-তিন দিনের ছুটি পেলেই গ্রামে যাওয়ার জন্য মানুষের ব্যাকুলতা প্রবল হয়ে ওঠে। মা-মাটি ও অকৃত্রিম সামাজিকতায় ফিরে যাওয়ার বাসনা তীব্র হয়ে ওঠে। যান্ত্রিকতা ও ছকে বাঁধা জীবন থেকে মুক্তির ইচ্ছায়।

মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সুযোগ নেয় একদল অসাধু লোক। তারা সিন্ডিকেট করে ভাড়ার বৃদ্ধি করে। কৃত্রিম সংকট তৈরি করে। রাষ্ট্রের কাজ এই অসাধু লোকদের নিবৃত্ত করা, তাদের দৌরাত্ম্যে লাগাম টেনে ধরা। সরকারের কাছে মানুষ সেটাই প্রত্যাশা করে।

মাওলানা ইউনুস আহমদ বলেন, নতুন সরকারের সড়ক যোগাযোগমন্ত্রী দায়িত্ব নিয়ে ঈদ যাত্রায় নাগরিক ভোগান্তি দূর করতে পারেন নাই। নির্মম দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার এবং বিশেষ করে মন্ত্রী মহোদয় কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর না করে সমস্যা যথার্থভাবে চিহ্নিত করবেন এবং কার্যকর উদ্যোগ নেবেন।

তিনি বলেন, ঈদের আগে বাড়িতে যাওয়া এবং কর্মস্থলে ফেরত আসার যাত্রা মিলেই ঈদের যাত্রা। এর প্রথমাংশ শেষ হয়েছে। স্কুল ছুটি থাকার কারণে ঈদে বাড়িতে যাওয়ার সময় মানুষ পর্যায়ক্রমে ঢাকা ছেড়েছে। ফিরতি যাত্রায় সেই সুযোগ থাকবে না। ফলে চাপ পড়বে একত্রে। সেই চাপ সামলানোর জন্য সততার সঙ্গে কার্যকর উদ্যোগ নিন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে

রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বাংলাদেশে

রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

রংপুরের পথে প্রধানমন্ত্রী

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব