হোম > জাতীয়

‘বিআরটিএর নতিস্বীকার, অটোচালকের হাতে যাত্রীদের তুলে দিল সরকার’

স্টাফ রিপোর্টার

মিটারে না চালানোর একদফা দাবিতে রাজধানীজুড়ে তাণ্ডব চালানো সিএনজিচালিত অটোচালকদের কাছে নতিস্বীকার করেছে বিআরটিএ। একই সঙ্গে জরিমানা-কারাদণ্ডের সিদ্ধান্ত বাতিল করে যাত্রীদের তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অভিযোগটি করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

বার্তায় বলা হয়, বিগত সরকারের আমলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার ৯৯৬টি সিএনজিচালিত অটোরিকশার রিপ্লেসমেন্ট প্রক্রিয়া হয়। এতে ভয়াবহ সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার পরিবারের আশীর্বাদে বিআরটিএর কর্মকর্তা, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, অটোরিকশা উত্তরা মোটরের কিছু ডিলারও এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন। অটোরিকশার রিপ্লেসমেন্ট খাত থেকে তারা প্রায় ১২০০ কোটি টাকার দুর্নীতি করেছেন।

তাদের দুর্নীতির কারণে তিন লাখের সিএনজিচালিত অটোরিকশা এখন ৩০ থেকে ৩৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। পরিবারের সদস্যরা জড়িত থাকায় কোনো কথা বলেননি কাদের। তাই তিনি আত্মগোপনে চলে গেলেও এই সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি বলেছে, রিপ্লেসমেন্ট প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিআরটিএর শীর্ষ কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রামে স্বপদে বহাল রয়েছেন। বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতা আর দুর্বলতাকে পুঁজি করে চালকদের নানান আন্দোলনে উসকে দিচ্ছেন তারা।

এই সিন্ডিকেটে জড়িতরা এক যুগ আগে যাচাই-বাছাইতে বাদ পড়া অস্তিত্বহীন মিশুক অটোরিকশা রিপ্লেসমেন্টের প্রক্রিয়া রাতারাতি করে নিতে চান। তাদের ইন্ধনেই ৫০ হাজার টাকার জরিমানার পুরোনো বিধানটি নতুন করে প্রজ্ঞাপন আকারে জারির ব্যবস্থা করে।

আইন জারির পরপরই চালকদের উসকে দেন সিন্ডিকেটধারী সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। ফলে রোববার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রেখে নগরজুড়ে তাণ্ডব চালান চালকরা। এমন পরিস্থিতিতে এই সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে অসহায় যাত্রীদের চালকদের হাতে তুলে দিয়েছে বিআরটিএ।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাসের উচ্ছেদ ঠেকাতে গোলাপি রং, বাস সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ ও অটোচালকদের হাতে যাত্রীদের তুলে দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ