হোম > জাতীয়

বাংলাদেশিদের ভিসা পুনরায় চালু এবং বাণিজ্য-জ্বালানি সম্পর্ক সম্প্রসারণের আহ্বান

প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি। এ সময় বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক সম্প্রসারণে সহায়তা করার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত আল-বুলুশি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ-ওমানের সম্পর্ক আরও বাড়বে। ওমানে এখন প্রায় সাত লাখ বাংলাদেশি কাজ করে। উপসাগরীয় রাজ্যের জ্বালানি খাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে।

ঢাকায় দায়িত্ব পালন করা ওমানি রাষ্ট্রদূতকে বাংলাদেশের বন্ধু বলে অভিহিত করে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে বড় ভূমিকা পালন করবেন।

এমএস

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু