হোম > জাতীয়

ভারত-যুক্তরাষ্ট্র আলাপে বাংলাদেশের নির্বাচন

আমার দেশ ডেস্ক

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। বৈঠকে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এরিক গারসেটি জানান, বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন। আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম। আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। কীভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যু নিয়েও ওই বৈঠকে আলোচনা হয় জানিয়ে গারসেটি বলেন, বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-দুজনই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই। সূত্র: দ্য টেলিগ্রাফ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ