হোম > জাতীয়

সংস্কার নিয়ে কালক্ষেপণ রাজি নয়: ১২ দলীয় জোট

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের যৌক্তিক পরিণতি এবং দ্রুত সমাপ্তি টানার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বায়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, আমরা দিনের দিন কালক্ষেপণ করতে রাজি নয়। যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হতে পারি, বাকি যদি কিছু অসমাপ্ত থাকে, অনৈক্য থাকে, পরিবর্তী কালের প্রবাহে সেগুলোতে আমরা সংশোধন করতে পারবো।

রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলে মোস্তফা জামাল হায়দার। তাঁর নেতৃত্বে জোটের ১১ নেতা সংলাপে অংশ নিচ্ছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক মন্তব্য করে মোস্তফা জামাল বলেন, এখানেই গণতন্ত্রের সৌন্দর্য, এইখানেই গণতন্ত্রের উৎকর্ষ। কিন্তু তার মধ্যে আমরা একটা ন্যূনতম ঐকমত্যে উপনীত হতে পারি। যাতে আগামী দিনে আর কখনও স্বৈরশাসনের উৎপত্তি না হতে পারে। অন্তত এই রাষ্ট্র কাঠামোর বিধিমালা তার সুযোগ নিয়ে যাতে নতুন কোন ক্ষমতাধর ব্যক্তি, নতুন কোন চিফ জাস্টিস সেই সংবিধানকে আমূল পাল্টে দিয়ে একটা স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত যাতে না করতে পারে। মূলত সেটা আমাদের উদ্দেশ্য।

তিনি বলেন, আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা, দেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা। সেটা বিলম্বিত না হোক।

যুগ যুগ ধরে সঞ্চিত রাষ্ট্র কাঠামোর অব্যবস্থা, অসংগতি কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা দূরীভূত করার জন্য কমিশন চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মোস্তফা জামাল হায়দার।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি আল মুজাহিদী

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে

সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ: তাজুল ইসলাম

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

অনিয়মের দায়ে ৯ নৌযানকে জরিমানা