হোম > জাতীয়

ইউজিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি নাজমুল সম্পাদক স্বাধীন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির পঞ্চম সাধারণ নির্বাচনে মো. নাজমুল হাসান সভাপতি এবং মো. মোক্তার জামান (স্বাধীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. নুরে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ বি এম মুসা, কোষাধ্যক্ষ মো. রনি আকন, প্রচার সম্পাদক মো. বশির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মামুন খান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম। ৯-সদস্য বিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

গত সোমবার ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. হেফজুর রহমান। নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোট দেন। মঙ্গলবার ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর