ইতিহাস কমিশন গঠনের দাবি উঠেছে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ এর এক যুগ পদার্পণ উপলক্ষে আলোচনা সভায়। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ দাবি জানিয়েছেন ব্যক্তারা।
সভায় ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে পতাকা দিবস ঘোষণা দিতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন।
এসময় সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যে ইতিহাস দৃষ্টি হয়েছিল, ফ্যাসিবাদ সরকার সেই ইতিহাস মুছে ফেলেছে। আমাদের উচিত নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আগামী ২ মার্চ ইতিহাসের সোনালী অতীতকে জাতির সামনে নতুন করে তুলে ধরতে হবে।
লেখক ও কবি শাহানা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, মওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসির ভাসানী প্রমুখ।