হোম > জাতীয়

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। অবৈধ ১/১১ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালের ৭ মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়। কারাবন্দী অবস্থায় তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়।

তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে আসেন।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।

গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত, দুর্দশায় সিএনজি চালকরা

‘কংস’রূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে গণতন্ত্রকামী জনগণ

দুবাই ফেরত বিমান থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ

শাপলা চত্বরে গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করব

বিশ্বে ভূমিকম্প ঝুঁকির তালিকায় বাংলাদেশ, সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পরামর্শ

দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জ্বালানি সংকট সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চলছে

মাওলানা এহসানুল হক আর নেই, তাবলীগ জামাত হারাল এক প্রবীণ মুরুব্বী