হোম > জাতীয়

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে ।

রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে। মাসের মধ্যে চূড়ান্ত হবে।

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে