হোম > জাতীয়

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোনো মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিঘ্ন সৃষ্টির মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

তিনি বলেছেন, কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে, একে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় আলেম-ওলামাদের বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করেনি, তা নয়। হয়তো সেখানে নিরাপত্তার বিষয় ছিল, আরও অনেক কিছু ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যাবে।

তিনি বলেন, বিভিন্ন কারণে মাঝে মাঝে কনসার্ট বাতিল হতে পারে। সব সময় কারও আপত্তির কারণে অনুষ্ঠান বাতিল হয়—বিষয়টি এমন নয়। কোথাও কোনো ধরনের নিরাপত্তাঝুঁকির আশঙ্কা থাকলে সে কারণে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আন্দালিভ রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক কনসার্ট হচ্ছে এবং বড় বড় আয়োজনও হচ্ছে। তবে কোনো নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে সেটি আলাদাভাবে বিবেচনা করতে হয়।

তার ভাষ্য, “আমাদের সরকারের তরফ থেকে এ ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো সাংস্কৃতিক বিষয়ে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা হবে। আমরা এ ধরনের চিন্তা শেয়ার করি না।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস করবে ইউজিসি

ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখ্যান, ‘দ্বি-লিঙ্গ নীতি’র দাবি

৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ১৮৪ জন

ভারতের সঙ্গে দেশবিরোধী তিন চুক্তি এখনো বহাল

ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ, খরচ দেবে প্রতিষ্ঠান

সার উত্তোলন ও ডিলার নিয়োগ পর্যবেক্ষণে ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

গণতন্ত্র কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, এটি মানসিকতার বিষয়: তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপি'র: স্বরাষ্ট্রমন্ত্রী