হোম > জাতীয়

টিসিবির ট্রাক সেল শুরু ১০ আগস্ট, কিনতে হবে বেশি দামে

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ আগস্ট থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র ট্রাক সেলে পণ্য বিক্রি শুরু হবে। তবে, এবার ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হবে।

আগের তুলনায় এবার মসুর ডাল, সয়াবিন তেল এবং চিনির দাম বাড়ানো হয়েছে। একজন ক্রেতা এবার প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকায় কিনতে পারবেন।

অন্যদিকে, নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকছে। তাদের জন্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চিনি প্রতি কেজি ৭০ টাকা দরে পাওয়া যাবে।

এ বিষয়ে টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির জানিয়েছেন, ১০ আগস্ট থেকে ট্রাক সেলে পণ্য বিক্রি শুরু হচ্ছে। তবে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের