হোম > জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। ওই দিন বিকেল তিনটা থেকে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

সূত্রে জানা গেছে, ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসেবে আগামী সপ্তাহে আরও দুটো দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এ দিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোন মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপি'র: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার