হোম > জাতীয়

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে কী করতে হবে, জানালেন সিইসি

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন সংবিধানে উল্লেখ নেই। যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে আমরা যেতে পারব না। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি।

শনিবার রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য পুরোদমে কাজ চলেছে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনি রোডম্যাপ। এআইয়ের অপব্যবহার বন্ধে সচেতনতা ক্যাম্পেইন সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। চূড়ান্ত ভোটার তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

সিইসি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে। ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে নির্বাচনি সীমানার শুনানি শুরু হবে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ