হোম > জাতীয়

পেকুয়ায় নৌবাহিনীর তিনদিনের বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের পেকুয়ায় তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে সোমবার থেকে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। চিকিৎসাসেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের