হোম > জাতীয়

সরকারকে ওষুধের দাম নির্ধারণের আহ্বান ব্যবসায়ীদের

বিশেষ প্রতিনিধি

কোম্পানি নয়, দেশে উৎপাদিত সব ধরনের ওষুধের দাম সরকারকে নির্ধারণে দাবি জানিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। একই সঙ্গে কোম্পানিগুলোর প্রতি নিবন্ধনহীন বিক্রয়কেন্দ্রে ওষুধ সরবরাহ না করার আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীসহ সারাদেশে একযোগে মানববন্ধনে এসব দাবি জানিয়েছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)। এ সময় সরকার ও ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর প্রতি চার দফা দাবি জানান ওষুধ ব্যবসায়ী নেতারা।

মানববন্ধনে বিসিডিএস নেতৃবৃন্দ চার দফা দাবি জানিয়ে বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নিয়ে নতুন ওষুধ প্রতিস্থাপন করতে হবে। পাশাপাশি ড্রাগ লাইসেন্সবিহীন (নিবন্ধন) ফার্মেসিতে কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ রাখা এবং সকল ওষুধের দাম সরকারকে নির্ধারণ করে দিতে হবে।

জানতে চাইলে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক জসীম উদ্দীন বলেন, ‘সাধারণ মানুষের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে আমরা এসব দাবি জানিয়ে এসেছি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে, তারা আমাদের কথা শুনেছেন। কিন্তু বারবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার সেটি উদ্যোগ নেবে বলে আমরা বিশ্বাস করি।’

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা