হোম > জাতীয়

বিমানবন্দরের থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ( প্যাসেঞ্জার ও কার্গো ) কার্যক্রম সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, শেখ বশিরউদ্দীন, উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় যোগদান করেন।

অনুষ্ঠানে বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, থার্ড টার্মিনালকে রাষ্ট্রীয় লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমাদের সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় দিকটিকে বিবেচনা করতে হবে যাতে আমরা এভিয়েশন খাতকে লাভজনক পর্যায়ে নিতে পারি। লক্ষ্যে আমরা সকলের আন্তরিক প্রচেষ্টা চাই। উপস্থিত সদস্যগণ জ্বালানী উপদেষ্টার বক্তব্যের সাথে একমত পোষণ করেন।

উক্ত সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যুক্ত ছিলেন। অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএস

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি