হোম > জাতীয়

খালেদা জিয়া দেশবাসীর অভিভাবক, জাতির ঐক্যের প্রতীক : ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘দেশবাসীর অভিভাবক’ ও ‘জাতির ঐক্যের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

সোমবার রাজধানীর নিউমার্কেটের মাদ্রাসাতুন নাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার অসীম।

দোয়া মাহফিল পূর্ব বক্তৃতায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। দীর্ঘদিন কারাগারে থাকার সময় তাকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে আমরা মনে করি, যার প্রভাব আজও বহন করতে হচ্ছে। এই মজলুম নেত্রীর প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে অন্যায় করেছে, তা দেখে দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, বর্তমান সময়ে তিনি পুরো দেশবাসীর অভিভাবক ও জাতির ঐক্যের প্রতীক। সকল গণতান্ত্রিক আন্দোলনে তার আপোসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আজ তার অসুস্থতাকে কেন্দ্র করে সারাদেশের মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছে—যা প্রমাণ করে খালেদা জিয়াই বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী।

ব্যারিস্টার অসীম দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। দোয়া মাহফিলে নিউমার্কেট থানা, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের