হোম > জাতীয়

আছিয়ার ওপর পাশবিক নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

শোক বার্তায় উপদেষ্টা ফরিদা

বিশেষ প্রতিনিধি

নির্যাতনের শিকার শিশু আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শোক বার্তায় উপদেষ্টা ফরিদা বলেন, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যেতে হবে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আর না ঘটে।

শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা ফরিদা আখতার।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী