হোম > জাতীয়

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে মঙ্গলবার সকাল ৯টায় খুলেছে দেশের অফিস। আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়।

রমজান মাসের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা।

ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় নগরজীবনেও আবার কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ঈদের ছুটি শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।

গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩২৭

ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা

নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে মানের নিশ্চয়তা জরুরি

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের