হোম > জাতীয়

আ.লীগের কেউ মুক্তিযুদ্ধ করেনি: ইশতিয়াক আজিজ

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেনি বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক ইশতিয়াক আজিজ উলফাত।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি আয়োজন করে বিজয় রাকিন সিটিস্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বলতেন, তার দল মুক্তিযোদ্ধার দল । আর বাকি সব দল মুক্তিযোদ্ধাদের বিরোধী দল।

ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের জন্য, জাতির জন্য ৯ মাস যুদ্ধ করলেন। আওয়ামী লীগ তাকে বানিয়ে দিল আইএসের (পাকিস্তানি) এজেন্ট। শেখ মুজিব পাকিস্তানে গিয়ে বহালতবিয়তে ৯ মাস চুরুট খেলেন, উনি হলেন মুক্তিযোদ্ধা।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত গোষ্ঠী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, নিজেদের জন্য কিছু চাইনি।’

এই মুক্তিযোদ্ধা বলেন, ’২৪ জুলাই আন্দোলন হলো মুক্তিযোদ্ধা ৫ শতাংশ কোটার বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোটার কোনো সুবিধা দেয়নি পতিত আওয়ামী লীগ সরকার। বরং আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তারা মুক্তিযোদ্ধা কোটার সব সুযোগ-সুবিধা নিয়েছে।’

মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ তার লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ থাকলেও সুকৌশলে একটি সংঘবদ্ধ চক্র রাকিন নামের কোম্পানির মাধ্যমে অবৈধ চুক্তি করে ফ্ল্যাট নির্মাণ করে। প্রকল্পটির ১ হাজার ৯৫০ ফ্লাটের মধ্যে মাত্র ৮৭০টির বরাদ্দ দেওয়া হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্যদের নামে।

তিনি বলেন, এই ৮৭০টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ৩২ জন প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৯ টি ফ্ল্যাট বরাদ্দ পান। বাকি ফ্ল্যাট ভুয়া মুক্তিযোদ্ধা ও দুর্নীতিবাজ আমলা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা নিজের ও পরিবারের সদস্যদের নামে ভাগবাঁটোয়ারা করে নেন।

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অমুক্তিযোদ্ধাদের দখলে থাকা এসব প্লট-ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই বীর মুক্তিযোদ্ধা।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী