হোম > জাতীয়

আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরো ৩০ বাংলাদেশিকে। তাদের সবাইকে হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

তাদের মধ্যে একজন নারীও ছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রায় তিন ঘণ্টা ফ্লাইটটি রানওয়েতেই অবস্থান করে। রাত ২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের শেকল ও হাতকড়া খোলা হয় এবং অ্যারাইভাল গেটে আনা হয়।

এ সময় বিমানবন্দরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এবং দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকসহ কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। এমনকি ছবি তুলতেও বাধা দেওয়া হয়।

ফেরত আসা এসব বাংলাদেশির অনেকেই মেক্সিকোসহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ হয়ে দালালদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। জানা গেছে, তাদের অনেকে এজন্য জনপ্রতি ৩০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। তবে বৈধ কাগজপত্র না থাকায় এবং অনেকের বিরুদ্ধে মামলা থাকায় মার্কিন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায় সহায়তা করে ব্র্যাক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দেশে ফিরে আসা এসব অভিবাসীদের বাড়ি পৌঁছাতে অর্থসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে।

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী