হোম > জাতীয়

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন নির্ধারণ করে দিল সরকার

স্টাফ রিপোর্টার

সারাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় নির্দিষ্ট গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে সরকার কর্তৃক সরাসরি পরিচালিত মসজিদ (যেমন: বায়তুল মোকাররম, আন্দরকিল্লা শাহী মসজিদ), বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এই বিধির বাইরে থাকবেন। তথা তারা সরাসরি সরকারি তহবিল, নিজ নিজ প্রতিষ্ঠান বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বেতন পাবেন।

গেজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো: সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেডপেশ ইমাম: ষষ্ঠ গ্রেডইমাম: নবম গ্রেডমুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডখাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডঅন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২০তম গ্রেড

তবে খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী