হোম > জাতীয়

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশের কথা জানানো হয়।

এতে বলা হয়, ড. মনমোহন সিং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

ড. মনমোহনকে সিংকে নম্র, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন ড. ইউনূস। বলেন, ভারতের কল্যাণ নিশ্চিত করার জন্য অটল ছিলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভারতের অর্থনৈতিক পরিবর্তনে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। মনমোহন সিংয়ের নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎই গঠন করেনি, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক উপকারী সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতেও অবদান রেখেছে।

আঞ্চলিক সহযোগিতায় ড. মনমোহন সিংয়ের ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

তিনি ড. মনমোহনের দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং দক্ষিণ এশীয় সহযোগিতার অগ্রগতিতে ভূমিকার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিন্তাধারার সমৃদ্ধ উত্তরাধিকার গড়ে তোলার জন্য এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস।

২০০৬ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর মনমোহন সিংয়ের উষ্ণ অভিনন্দন বার্তার কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ড. মনমোহন সিংয়ের পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন ড. ইউনূস ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ