হোম > জাতীয়

বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণভাবে ভোট দিন

শীর্ষ আলেমদের আহ্বান

স্টাফ রিপোর্টার

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে নারী নির্যাতন নিন্দন, বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেম সমাজ। তারা বলছেন, ‘নির্বাচনি পরিবেশকে অস্থির ও বিভ্রান্তকর করার উদ্দেশে কিছু স্বঘোষিত আলেমের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াসমূহকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি; এসবের ইসলামের সঙ্গে কোন সম্পর্ক নেই। সাধারণ জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্য মূল ধারার আলেম সমাজের সতর্ক ও ঐক্যমত্যপূর্ণ ভূমিকার আবেদন জানাচ্ছি।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ‘গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় দেশের শীর্ষ আলেমরা এ সব কথা বলেন।

আলোচনা সভায় দেশের শীর্ষ আলেমরা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর সংঘটিত সহিংসতা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় আরো বলা হয়; দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জাতীয় গণভোটে “হ্যা” ভোটের পক্ষে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতীবের জুমার খুতবায় প্রকাশিত বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ; এ ধরণের মন্তব্য পরিহার করে জাতির পক্ষে প্রাসঙ্গিক দায়িত্বশীল আচরণ পালনের আহ্বান, প্রয়োজনে জাতীয় খতীবের কার্যাবলী পুনর্বিবেচনা করা হবে।

এছাড়া দুর্নীতি, জবরদখল ও ভোট ক্রয়-বিক্রয়ের মতো অনৈতিক কার্যক্রমকে তীব্রভাবে নিন্দা করে ১২ ফেব্রুয়ারি ঘৃণ্য এসব কার্যকলাপ প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাচনি সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার অনুরোধ; শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণে আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন আলেম সমাজ।

দেশের শীর্ষস্থানীয় আলেম কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন , ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, শেখ কাজী ইব্রাহীম, অধ্যক্ষ মোশারফ হোসেন, মাওলানা আমি আতিকুল্লাহ মোরানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মাওলানা নুরুজ্জামান নোমানী, অধ্যক্ষ শাহাজান মাদানী অধ্যাপক মাওলানা আনমোল রফিকুর রহমান আল মাদানী, মুফতি মাহবুবুর রহমান, সিনার ছোট পীর শাহ হাবিবুল্লাহ সিদ্দিকী, শহীদ দরবার শরীফে পীর মাওলানা আব্দুল মোমিন নাসিরী, আরে হাজারের পীর হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুব উদ্দিন,, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমানসাখাওয়াত হোসেন, মুফতি আবুল কাসেম কাসেমী, মুফতি তাসলিমা আলম, মুফতি মহিউদ্দিন,সহঅনুষ্ঠানে দেশব্যাপী পরিচিত বরেণ্য ও শীর্ষ আলেম, মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

আলেম সমাজ দেশের সংহতি, সাংস্কৃতিক মূল্যবোধ ও প্রকৃত ধর্মীয় কণ্ঠ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগণের কাছে ঐক্যবদ্ধ ও ন্যায়সংগত ভূমিকা পালন করবে বলে উপস্থিত আলেমগণ অঙ্গীকার করেন।

নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ২-৭ বছরের জেল

প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনীতি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর আরো শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, চুক্তি স্বাক্ষর

সরকারের ৯০ শতাংশ লক্ষ্য অর্জিত, তেমন ব্যর্থতা নেই

তিন কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ

উপদেষ্টাদের সম্পদের বিবরণী এক-দুই দিনের মধ্যে প্রকাশ

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা