হোম > জাতীয়

তাহলে কি সরকারে থাকছেন না মাহফুজ?

আতিকুর রহমান নগরী

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের অন্তর্বর্তীকালীন সরকারে না থাকা নিয়ে ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে এই গুঞ্জন ছড়ানোর পিছনে তিনি নিজেই দায়ী। কারণ, রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেছেন, দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি— সরকার থেকে যেকোনো সময় চলে যাওয়া লাগতে পারে। এমন বক্তব্যের পরেই তার সরকারে থাকা, না থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ওই আলোচনায় তথ্য উপদেষ্টা মাহফুজ বলেন, সরকার মানে আমি কখন নামব আমি জানি না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে— আসলে এখানে যে বা যারা কাজ করছে। সেক্ষেত্রে তারা কীভাবে সহযোগিতা করতে পারবেন। তারা কীভাবে প্রতিবন্ধকতা দূর করবেন এবং আমাদের কাজগুলো করতে দেবেন।

মাহফুজ বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করল যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি।

তিনি বলেন, যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারছেন না কী করবেন, সেখানে তিনি এমন সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন যে পরদিন তাকে উপদেষ্টা পদ ছাড়তে হয় কি না, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই সরকারের সময়সীমার মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের

আদানির বন্ধ ইউনিট চালু

জাতীয় নিরাপত্তার জন্য ঐক্য অপরিহার্য

বজ্রপাতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, বাঁচার উপায় কী

প্রতিমন্ত্রীর আশ্বাসে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের যোগদান

একটি মহল জুজুবুড়ির ভয় দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

সম্প্রচারে ফিরল দীর্ঘদিন বন্ধ থাকা চ্যানেল ওয়ান

এমপিরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে চান: চিফ হুইপ

চুক্তি, টেস্ট রান- থার্ড টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা: বেবিচক চেয়ারম্যান