হোম > জাতীয়

জাতীয় ইমাম ও খতিব সংস্থার ১০ দাবি

স্টাফ রিপোর্টার

মানসম্মত বেতন কাঠামো ও সমতা নিশ্চিতকরণসহ ১০ দফা দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ। একই সঙ্গে রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম, খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছি সংগঠনটি।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সেমিনারে এই দাবি তোলা হয়। জাতীয় ইমাম ও খতিব সংস্থার সভাপতি মুফতি আবু তাহের আল মাদানী সেমিনারে ১০ দফা দাবি তুলে ধরেন।

এর মধ্যে প্রধান দাবি হলোÑইমাম, খতিব ও মুয়াজ্জিনের জন্য জাতীয়ভাবে বেতন কাঠামো প্রণয়ন এবং শিক্ষা-স্বাস্থ্য-সামাজিক নিরাপত্তাসহ সব রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম, খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি’ হিসেবে ঘোষণা করা।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছেÑসুদমুক্ত আবাসন ঋণ, মসজিদের বিদ্যুৎ বিল হ্রাস, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান, জাতীয় ইমাম ডেটাবেস তৈরি, ইমাম সুরক্ষা ও মর্যাদা আইন প্রণয়ন, জাতীয় শুরা বোর্ড গঠন, দরিদ্র ও প্রবীণ ইমামদের জন্য বিনামূল্যে হজ সুবিধা দেওয়া।

এছাড়া ধর্মীয় বক্তব্য বা সমাজকল্যাণমূলক কার্যক্রমের কারণে ইমাম-খতিবদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক আচরণ রোধে বিশেষ আইনি সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানায় সংগঠনটি।

জাতীয় ইমাম ও খতিব সংস্থার সভাপতি মুফতি আবু তাহের আল মাদানীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেনÑজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য মাওলানা শাহ্ নেছারুল হক প্রমুখ।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী