হোম > জাতীয়

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি: প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি থেকে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছেন গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী।

মঙ্গলবার সকালে মেরিন ফিশারিজ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪৪তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কঠোর অধ্যবসায় এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। ক্যাডেটরা একাডেমির সীমিত বলয় ছেড়ে পেশাগত জীবনের বৃহত্তর অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছেন। তাদের কর্মজীবনে উন্নতির প্রধান ভিত্তি হলো কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্যনিষ্ঠা। এই বোধগুলো আত্মস্থ করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ক্যাডেটরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। বিশেষভাবে, খন্দকার তানভির ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং) ‘বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল’ অর্জন করেন। অন্যান্য বিভাগে ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পান জাবের শাহরিয়ার (নটিক্যাল সায়েন্স), মাইনুল ইসলাম (মেরিন ইঞ্জিনিয়ারিং) ও সাকিবুর রহমান (মেরিন ফিশারিজ)। মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নুসরাত হোসাইন আনিকা (মেরিন ফিশারিজ) পদক অর্জন করেন। মেরিন ফিশারিজ একাডেমি হতে ৪৪তম ব্যাচের পাসিং আউট প্যারেড-২০২৫-এ ১১০ জন ক্যাডেট পাস আউট হয়েছেন, যাঁদের মধ্যে ১৭ জন নারী অন্তর্ভুক্ত ছিলেন।

পরে উপদেষ্টা পাসিং আউট প্যারেডের ৪৪তম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অংশ নেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারী ক্যাডেটদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

পাসিং আউট প্যারেডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয় ও অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, মেরিন ডিপার্টমেন্ট, শিপিং অফিস এবং অন্যান্য মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেবা সহজীকরণের লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু

ত্রিমুখী সংকটে হাওরাঞ্চলের হাজারো কৃষক দুশ্চিন্তায়

বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি