হোম > জাতীয়

সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে

স্টাফ রিপোর্টার

নীতিমালা ২০২৫কে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে সরকার বাতিল না করলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সারা দেশে একযোগে সব সার ডিলার ও খুচরা সার বিক্রেতাগণ কৃষকের কাছে সার বিক্রিসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সংগঠনের পক্ষে গতকাল রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কঠিন আন্দোলনের ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, সরকারের কৃষিমন্ত্রী আমিনুর রশিদের কাছে সংগঠনের নেতারা একাধিকবার লিখিতভাবে নীতিমালা ২০২৫-এর কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল রেখে অধিকতর পর্যালোচনা এবং সব অংশীদারের মতামত নিয়ে নতুন করে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

কৃষিমন্ত্রী এ ব্যাপারে কোনো উদ্যোগ না নিলে দাবি আদায়ের লক্ষ্যে গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলাররা মানববন্ধন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। ওই মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতারা দুই কর্মদিবসের মধ্যে সরকার তাদের ন্যায্য দাবি মেনে না নিলে দেশব্যাপী কঠিন আন্দোলনের ঘোষণা করেন।

তারই ধারাবাহিকতায় আজকে এই সার বিক্রি, বিতরণ, উত্তোলন, সরবরাহ এবং পরিবহনসহ সব0 কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থবিরোধী নীতিমালা ২০২৫-এর কার্যক্রম শুরু হলে সারা দেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসায় বিনিয়োগের লাখ লাখ টাকা মাঠে অনাদায় রেখে বেকার ও নিঃস্ব হয়ে যাবে ।

ফলে কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা বিরাজের আশঙ্কা রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট, অপরদিকে সাে সংকট দেখা দিলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাসোসিয়েশনের নেতারা কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও সারের সংকট নিরসনের জন্য সরকারের নীতিনির্ধারকদের প্রতি জোর দাবি জানান।

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল

বিমানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে নতুন ৫ উদ্যোগ সরকারের