হোম > জাতীয়

দুদক পুনর্গঠনসহ একাধিক সুপারিশ টিআইবির, প্রধানমন্ত্রীর আশ্বাস

স্টাফ রিপোর্টার

দুদকের বর্তমান অচলাবস্থা থেকে ফিরিয়ে আনতে পুনর্গঠন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি আরও বলেন, ২০২৮ সালে বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর সম্মেলনটি হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশে মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়ায় এ আয়োজন হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে দুদক অচলাবস্থায় আছে। এটাকে পুনর্গঠন করে দ্রুত সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সরকারের দুর্নীতিবিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, সরকারের নির্বাচনি ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত যে অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নিয়ে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ ও সংশ্লিষ্ট ডকুমেন্ট সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে তিনি প্রায় সব বিষয়ে একমত।’

এলআর

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার