হোম > জাতীয়

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৪৯ ম্যাজিস্ট্রেট

আমার দেশ অনলাইন

জনপ্রশাসন মন্ত্রণালয়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সারাদেশে ৪৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আজ বুধবার (২০ মে) থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ করতে আগামী ৬ জুন পর্যন্ত নির্ধারিত স্থানে তারা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৯ কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী তপশিলভুক্ত আইনসমূহের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ জন্য তাদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা রক্ষায় এবারই প্রথম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলো।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের অধীনে ১০ জন দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৫ জন, রাজশাহীতে ৫ জন, বরিশালে ৫ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন দায়িত্ব পালন করবেন।

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর

মিরপুরে বস্তি উচ্ছেদে গিয়ে তাড়া খেল পুলিশ

গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না: স্পিকার

প্রথম সাবমেরিন ক্যাবলের ২০ বছর, বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা খালেদা জিয়ার

পদ্মার মতো তিস্তা ব্যারাজও নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অনিয়ম বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

তরুণদের নিরুৎসাহিত করতে ১০ শলাকার মূল্য ১০০ টাকা নির্ধারণের দাবি